সর্বশেষ

শিক্ষার্থী সংবর্ধনা

কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মুন্সীগঞ্জে ড. ইয়াজউদ্দিন আহম্মেদ স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা দেওয়া হয়। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্য স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

‘ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ ও মানবিক হতে হবে’

নরসিংদীর শিবপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু ভালো ফলাফলের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ নয়, বরং দেশ ও জাতির কল্যাণে মেধার পাশাপাশি হৃদয়ের বিকাশ ঘটানো সমান জরুরি। শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এমপির সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মো. নূরুল ইসলাম বুলবুল। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

মুন্সীগঞ্জে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর উপস্থিতিতে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।